Back to HomeLiterary Archive & Thoughts · 84 Works Preserved
Literary Archive & Thoughts

সাহিত্য সংগ্রহ ও মুক্তচিন্তা

কবি, লেখক, অনুবাদক ও বিশিষ্ট সাংবাদিক জ্যোতির্ময় নন্দীর দীর্ঘ চার দশকের প্রকাশিত সাহিত্যকর্ম, সা’দত হাসান মান্টো ও পাওলো কোয়েলহোর মূল অনুবাদ, কবিতা ও অনন্য রচনাসমগ্র (৮৪টি লেখা)।

Jyotirmoy Nandy
লেখক: Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, কবি ও অনুবাদক • ৪ দশক সংবাদপত্রে সম্পাদকীয় নেতৃত্ব
লেখক প্রোফাইল দেখুন →
Showing 84 of 84 literary works
ক্রমবিন্যাস (Sort):
short storyঅনুবাদ
19 min read

শেষ স্যাল্যুট

এই কাশ্মীর যুদ্ধটাও ছিলো অদ্ভুত ধরনের। সুবাদার রব নওয়াজের মেজাজ এমন একটা বন্দুকের মতো হয়ে গিয়েছিলো, যেটার ঘোড়া (ট্রিগার) খারাপ হয়ে গেছে। বিগত মহাযুদ্ধে সে কয়েকটি রণক্ষেত্রে লড়াই করেছে। তখন সে মারতে আর মরতে জানতো। ছোট-বড় সব অফিসারের দৃষ্টিতে তার প্রতি বড় সম্মান ছিলো, কারণ সে ছিলো বড় বাহাদুর, নির্ভীক আর সমঝদার সেপাই। প্লাটুন কম্যান্ডার READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
short storyঅনুবাদ
8 min read

আনারকলি: সাদাত হাসান মান্টো’র গল্প

তার নাম ছিলো সেলিম, কিন্তু তার বন্ধুবান্ধবেরা তাকে বলতো শাহজাদা সেলিম। তার চেহারা সুরত মোগলাই ছিলো, সুশ্রী ছিলো– সম্ভবত এ কারণেই। তার হাবেভাবে গর্ব যেন ঝরে ঝরে পড়তো। ওর বাবা ছিলো পিডবিøউডি অফিসের কর্মচারী। বেতন ছিলো খুব বেশি হলে একশ টাকা, কিন্তু থাকতো খুব ঠাটবাটের সাথে। ঘুষ খায় বলে শোনা যেতো। এ কারণেই সেলিম ভালোর READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
short storyঅনুবাদ
8 min read

সেই মেয়েটি: সাদাত হাসান মান্টো’র গল্প

বিকেল সোয়া চারটে বেজে গিয়েছিলো, কিন্তু রোদে তখনও সেই তেজ যেমনটা দুপুর বারোটায় দেখা যায়। সে ব্যালকনিতে এসে বাইরে তাকালে একটা মেয়ে তার চোখে পড়লো। রোদ থেকে বাঁচার জন্যে মেয়েটা একটা গাছের ছায়ায় পা মুড়ে বসে ছিলো। তার গায়ের রঙ ছিলো গভীর কালো। এতটাই কালো যে, তাকে গাছটার ছায়ারই একটা অংশ বলে মনে হচ্ছিলো। ওকে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
short storyঅনুবাদ
7 min read

আর্টিস্টদের কথা: সাদাত হাসান মান্টো’র গল্প

মাহমুদ জামিলাকে প্রথম দেখে বাগ-এ-জিন্নাহ্য়। জামিলা তখন তার দুই বান্ধবীর সাথে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলো। ওদের সবার পরনে ছিলো কালো বোরকা। কিন্তু ওগুলোর নেকাব ওল্টানো ছিলো। মাহমুদ ভাবছিলো, শরীর বোরকায় ঢাকা কিন্তু চেহারা খোলা– এ পর্দার অর্থটা কী? জামিলার রূপে কিন্তু মাহমুদ খুবই মুগ্ধ হলো। সে তার বান্ধবীদের সঙ্গে হাসিখুশিভাবে হেঁটে যাচ্ছিলো। মাহমুদ তার READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
short storyঅনুবাদ
8 min read

চোখ: সাদাত হোসেন মান্টো’র গল্প

তার সারা শরীরে তার চোখ দুটোই ছিলো আমার সবচেয়ে পছন্দের। চোখ দুটো পুরোপুরি এমন ছিলো যেন আঁধার রাতে মোটরকারের হেডলাইটের আলো, যা সবার আগে লোকের চোখে পড়ে। আপনি আবার এটা ভেবে বসবেন না যে তার চোখ দুটো খুব সুন্দর ছিলো। মোটেও তা নয়। সুন্দর আর বিশ্রীর মধ্যে পার্থক্য আমি যে বুঝি না, তা নয়। কিন্তু READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
2 min read

বলো, ‘ভালোবাসি’  

হৃদয়গভীরে মন্দ্র স্বরে মন্ত্রোচ্চারণ করো– ‘ভালোবাসি!’ উচ্চারণ করো পলে পলে, দমে দমে, তোমার হিংসাবৃত্তি, ঈর্ষা অসূয়া কমে আসবে ক্রমে ক্রমে… তুমি দেখবে, তোমার চারপাশে শুধু গান আলো হাসি– দোহাই লাগে, আন্তরিকভাবে অন্তত একবার তুমি বলো– ‘ভালোবাসি!’ বললেই দেখবে তুমি ফুসমন্তর ম্যাজিক আখ্যান তখন কোথায় মোদি, কোথা তালেবান! কোথায় ট্রাম্প পুতিন কিংবা কিম ইল সুঙ্! READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
অনুবাদ
11 min read

মেয়েছেলের জাত: সাদাত হোসেন মান্টো’র গল্প

রেসকোর্সে অশোকের দেখা হয়েছিলো মহারাজা গ-এর সঙ্গে। এর পর দুজনে অন্তরঙ্গ বন্ধু হয়ে গেলো। রেসের ঘোড়া পোষাটা মহারাজা গ-এর শুধু শখ ছিলো না, একটা বাতিকই ছিলো বলা যায়। ভালো ভালো জাতের অনেক ঘোড়া মজুদ ছিলো তাঁর আস্তাবলে আর তাঁর প্রাসাদটির গম্বুজ রেস কোর্স থেকে স্পষ্ট দেখা যেতো। অনেক আজব আজব জিনিস মজুদ ছিলো সেখানে। অশোক READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Uncategorizedঅনুবাদ
13 min read

১৯১৯ সালের একটি কাহিনি: সাদাত হাসান মান্টো’র গল্প

এটা ১৯১৯ সালের কথা ভাইজান, যখন রাউলাট অ্যাক্টের বিরুদ্ধে সারা পাঞ্জাবে এজিটেশন হচ্ছিল। আমি অমৃতসরের কথা বলছি। স্যার মাইকেল ওডায়ার ডিফেন্স অব ইন্ডিয়া রুলসের আওতায় গান্ধীর পাঞ্জাবে ঢোকা বন্ধ করে দিয়েছিল। উনি এদিকে আসার সময় পালওয়ালে তাঁকে থামিয়ে দিয়ে গ্রেফতার করে বোম্বাইয়ে ফেরত পাঠানো হয়েছিল। যদ্দূর আমি বুঝতে পারছি ভাইজান, ইংরেজ যদি এ ভুল না READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemঅনুবাদ
4 min read

শরৎচাঁদ থিয়ামের আরো তিনটি কবিতা

শরৎচাঁদ থিয়ামের জন্ম ১৯৬১-তে, ভারতের মণিপুরের রাজধানী ইম্ফলে। উনি নেশায় কবি হলেও, পেশায় একজন প্রকৌশলী। কবিতা লেখা শুরু করেছিলেন খুব অল্পবয়সেই। তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৮০ সালে এবং পরে কবিতার আরো দুটি বই ‘ছো ছাবুন’ আর ‘আফ্রিকা’ প্রকাশিত হয় যথাক্রমে ১৯৮৯ এবং ১৯৯৩-এ। ১৯৯৪-এ প্রকাশিত তাঁর চতুর্থ বই ‘হাজিল্লাকপা এইশিং গি মানাক্তা’ একটি ভ্রমণকাহিনী, READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemঅনুবাদ
1 min read

তোমার সন্তানেরা: কাহলিল জিব্রানের কবিতা

তোমাদের সন্তানেরা তোমাদের সন্তান নয়। তারা জীবনের নিজের জন্যে কামনার সন্তান। ওরা তোমাদের মাধ্যমে আসে কিন্তু তোমাদের থেকে নয়। এবং যদিও ওরা তোমাদের সঙ্গে আছে, তোমরা ওদের মালিক নও। তোমরা ওদেরকে তোমাদের ভালোবাসা দিতে পারো কিন্তু তোমাদের চিন্তাভাবনা নয়। কারণ তাদের নিজস্ব চিন্তাভাবনা আছে। তোমরা তাদের দেহকে ঘরে ধরে রাখতে পারো কিন্তু তাদের আত্মাকে নয়, READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemঅনুবাদ
3 min read

খাসিয়া কবি উ সোসো থামের কবিতা

খাসিয়া কবি উ সোসো থাম ১৮৭৩ সালে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে জন্মগ্রহণ করেন। তাঁকে বলা হয়ে থাকে বৃষ্টি, মেঘমালা আর রামধনুর কবি। সোসো থাম ছিলেন শিলংয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রথম খাসিয়া শিক্ষক। বেশ বেশি বয়সেই তিনি লেখালেখি শুরু করেন, এবং অনূদিত কিছু কাজ বাদে নিজের কবিতার দুটো বই বের করেন। অতি নগণ্য এই প্রারম্ভ READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemসাহিত্য
1 min read

শ্রীমতী সরোজিনী

শ্রীমতী সরোজিনী তোমারে আমি চিনি তোমার সাথে অতীতে কত হৃদয় বিকিকিনি হয়েছে, সেই স্মৃতি জাগিয়ে রাখে তিথি অতন্দ্র চন্দ্রমার ছায়ায় কত যে প্রেম প্রীতি মানস সরসীতে দেখেছি আরশিতে লীলা তোমার লীলাবতী নীরবে নিভৃতে না রেখে কোনো দাবি আজকে শুধু ভাবি পাবো কোথায় গত দিনে ফিরে যাওয়ার চাবি শ্রীমতী সরোজিনী হৃদয় নিলে জিনি বাজালে সুর মোহমধুর READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemসাহিত্য
1 min read

ভরা কটাল, মরা কটাল

তোমার তখন ভরা কটাল তাই তার মরা কটাল খেয়াল করোনি তোমার উপচে পড়া জলরাশিতে তার যত অপূর্ণতা পূর্ণ করে দিয়েছো এখন যখন তোমার নিজেরই ভাটির টান তখন বড় চোখে পড়ে যায় তার জল সরে যাওয়া খাঁ খাঁ বুক, নুড়ি পাথর নতুন করে যেখানে জোয়ার জাগার কোনো আশা নেই কোনো আশ্রয় নেই উচ্ছ¡সিত কোনো জলধারার তবুও READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
অনুবাদসাহিত্য
7 min read

মণিপুরী কবি শরৎচাঁদ থিয়ামের কবিতা

কবি, ভ্রমণকাহিনি রচয়িতা, ক্রীড়া কলামিস্ট শরৎচাঁদ থিয়ামের জন্ম ১৯৬১-তে, ভারতের মণিপুরের রাজধানী ইম্ফলে। উনি নেশায় কবি হলেও, পেশায় একজন প্রকৌশলী। কবিতা লেখা শুরু করেছিলেন খুব অল্পবয়সেই। তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৮০ সালে এবং পরে কবিতার আরো দুটি বই ‘ছো ছাবুন’ আর ‘আফ্রিকা’ প্রকাশিত হয় যথাক্রমে ১৯৮৯ এবং ১৯৯৩-এ। ১৯৯৪-এ প্রকাশিত তাঁর চতুর্থ বই ‘হাজিল্লাকপা READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
short storyঅনুবাদ
27 min read

সাদাত হাসান মান্টো’র গল্প: কালো শালোয়ার

[গত ১১ মে ছিল উর্দু ও হিন্দি ভাষার বরেণ্য কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টো’র জন্মদিন। সেদিনই এ অনুবাদটা পত্রস্থ করার ইচ্ছে ছিল। কিন্তু পুরো কাজ শেষ না হওয়ায় সেটা পারিনি। অবশেষে আজ পক্ষকাল পর তাঁর লেখা বিখ্যাত গল্প ‘কালী শলওয়ার’-এর স্বকৃত বঙ্গানুবাদ পত্রস্থ করছি ‘কালো শালোয়ার’ নামে। এটা সুলতানা নামের এক পতিতার বিষণ্ণ কাহিনি, যাকে পুরুষরা READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Miscellaneousবিবিধ
3 min read

কিছু বাংলা শব্দের হরহামেশা ভুল উচ্চারণ প্রসঙ্গে

আমাদের টেলিভিশন, রেডিও প্রভৃতি প্রচার মাধ্যমে সংবাদ পাঠক ও অন্যান্য ঘোষক ও উপস্থাপকদের কিছু উচ্চারণ বড় শ্রুতিকটু ঠেকে। নানা প্রসঙ্গ সূত্রে শব্দগুলো বার বার আসে এবং ভুল উচ্চারিত হয়ে সচেতন শ্রোতার মর্মপীড়ার কারণ ঘটায়। এধরনের কয়েকটি শব্দ হল ‘ব্যবসা’, ‘ব্যবসায়ী’, ‘মতবিনিময়’, ‘ব্রণ’ প্রভৃতি। চ্যানেল নির্বিশেষে সব পাঠক-ঘোষক-উপস্থাপক এগুলোর ভুল উচ্চারণের ক্ষেত্রে দাঁড়িয়ে আছেন একই সারিতে। READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
নিসর্গ
1 min read

প্রিয় বিয়ুফুল

বর্ষশেষের লগ্ন ঘনিয়ে এলেই ওরা ফোটে, ঝোপেঝাড়ে, বনেজঙ্গলে, থরে থরে, অজস্র অসংখ্য। ওদের কোনো বর্ষপঞ্জি লাগে না। বর্ষপঞ্জি সংস্কার কী, তাও তারা বোঝে না। সংস্কারের নামে ওরা বর্ষাবসানের সংক্রান্তি লগ্নে বর্ষশুরুর দিন পালন করে না। তবে ওদের বার্ষিক আগমন কাঁটায় কাঁটায় নির্ভুল। গ্রামের সাধারণ মানুষ ওদের প্রফুল্ল প্রস্ফূটন দেখেই বুঝতে পারে, বিষুব সংক্রান্তি– প্রিয় বিষু, READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemঅনুবাদ
4 min read

কবিতা কাদম্বরীর কবিতা

[নাম ‘কবিতা’ হলেই সবাই কবিতা লেখেন না, কিন্তু কবিতা কাদম্বরী লিখেছেন এবং লিখেই যাচ্ছেন। ভারতের নবীন প্রজন্মের কবিদের মধ্যে তিনি বহুলপঠিত ও পাঠকনন্দিত একজন। কবিতা কাদম্বরীর জন্ম ১৯৮৪-তে, উত্তর প্রদেশের বারাণসীতে। তিনি লেখেন হিন্দি ভাষায়। তাঁর রচনায় সাগরের ঢেউয়ের মতো ফুঁসে ওঠা আবেগমথিত ক্রোধ ও ক্ষোভের বহিঃপ্রকাশ বিশেষভাবে লক্ষণীয়। তাঁর একেকটি কবিতা বহুযুগলালিত অনেক অচল READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
short storyঅনুবাদ
11 min read

ঠান্ডা গোশত: সাদাত হাসান মান্টো’র গল্প

[উর্দু সাহিত্যের অন্যতম দিকপাল সাদাত হাসান মান্টো’র পরিচয় নতুন করে দেয়ার অবকাশ কম। খ্যাতিমান এই লেখক রচিত ছোটগল্পগুলোর মধ্যে ‘ঠান্ডা গোশত’’-কে সেরাদের একটা বললে বোধহয় অত্যুক্তি হবে না। ভারত বিভাজন-কেন্দ্রিক সাম্প্রদায়িক দাঙ্গার এক মর্ম ন্তুদ পরোক্ষ চিত্র রচিত হয়েছে এ কাহিনিতে। ফেসবুক বন্ধুদের জন্যে গল্পটা অনুবাদ করে দিলাম।] ……………………………………………………………. ঈশর সিংহ জুঁই হোটেলের কামরায় এসে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
ইতিহাসজীবনী
16 min read

অরুণদা

অরুণদা, মানে অরুণ দাশগুপ্তকে নিয়ে লিখতে বসার আগে আন্তর্জালে অনুসন্ধান চালিয়ে তাঁকে নিয়ে লেখা কিছু লেখা পড়ে নিলাম, নতুন কোনো তথ্য-তত্ত্ব পাওয়ার আশায়। দেখলাম, সব লেখাই তাঁর মৃত্যুর পরে লেখা, এবং সেকারণেই কিনা কে জানে, লেখাগুলোতে তাঁকে মহামানব বানানোর একটা জোরালো প্রয়াস চালানো হয়েছে। লেখাগুলোতে মিথ্যে কিছু লেখা হয়েছে তা আমি বলছি না, কিন্তু সবই READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
5 min read

[কবিতাগুলো ২০১৯-২১-এর করোনা বিশ্বমারীকালে লেখা] ১. গুটিপোকার গান গুটির ভেতর গুটিয়ে গেছে সব পরান জুড়ে তুমুল কলরব তাকিয়ে থাকা বিস্ফারিত চোখে শ্রাবণ নামে বিবিক্ততার শোকে লাগাতে যায় যখন জোড়াতালি চারটে দেয়াল বাজায় করতালি মুঠির মধ্যে গুটিয়ে নিয়ে প্রাণ প্রাণ বাঁচাতে পাঠায় মৃদু ত্রাণ তবুও ভবে বেড়েই চলে দেনা আইসোলেশান থেকে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
অনুবাদসাহিত্য
12 min read

পরাবাস্তববাদ ও পল এলুয়ারের কবিতা

সুররিয়ালিজম (Surrealism) কথাটা আমার গোচরে আসে সত্তরের দশকের গোড়ার দিকে, উনিশশো একাত্তরে বাংলাদেশের অভ্যুদয়ের পর। আমি তখন সদ্য কৈশোরোত্তীর্ণ তরুণ। স্বাধীনতার হাত ধরে আমাদের দেশে কবিতা, নাটক (গ্রুপ থিয়েটার), চিত্রকলা প্রভৃতি ক্ষেত্রে যে ছোটখাটো জোয়ারটা এসেছিলো, তাতে এই সুররিয়ালিস্টিক ধ্যানধারণার কিছু কিছু ব্যবহার বা প্রয়োগ দেখা যায়। তারুণ্যের উন্মাদনায় কবিতা আর গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Uncategorized
2 min read

পল এলুয়ারের একটি কবিতা

[শিল্পে-সাহিত্যে পরাবাস্তবতাবাদী আন্দোলনের অন্যতম প্রবর্তক, প্রখ্যাত ফরাসি কবি পল এলুয়ার (১৮৯৫-১৯৫২)-এর কবিতা ‘লিবার্তে’র বঙ্গানুবাদ ‘স্বাধীনতা’ শিরোনামে।] স্বাধীনতা আমার স্কুলের খাতায় আমার ডেস্কে আর গাছপালায় বালিতে তুষারে আমি তোমার নাম লিখি পড়ার সব পৃষ্ঠায় সব সাদা পৃষ্ঠায় পাথরে রক্তে কাগজে বা ছাইয়ে আমি তোমার নাম লিখি সোনালি ছবিগুলিতে যোদ্ধাদের হাতিয়ারে রাজাদের মুকুটে আমি তোমার নাম লিখি READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Uncategorized
1 min read

তবুও…

ডানে বাঁয়ে খসে পড়ে, ধসে যায় খুঁটি সেই পথে তবু হেঁটে যাই, যেতে হয় তাই আজো হাঁটি ধীরে ধীরে গুটি গুটি যেতে যেতে হাত ধরে দেবে বরাভয় সেরকম হাত ক্রমে ক্রমে কমে আসে জন্মদিন হয়ে যায় মৃত্যুর স্মারক সকল মিলন ম্লান বিচ্ছেদ সন্ত্রাসে দাতাই হয়েছে আজ কি অপহারক পরিপূর্ণ মুঠি থেকে ঝরে যায় বালু সময়ের। READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Uncategorized
3 min read

শীতগীতি

১. হিম নামছে হাড়ে, হিম জমছে প্রাণে, উষ্ণতা কি পেতে সবাই পারে? সূর্যতপা হতে ক’জন জানে! তোমার জানালা আলোয় ঝলোমল, অগ্নিস্থলী আগুনে উজ্জ্বল। বাইরে যেজন দাঁড়িয়ে অন্ধকারে দেখো না তার অশ্রু টলমল। হিমে ডুবুক অনন্ত তার রাত, হিমার্ত হোক রক্ত-মজ্জা তার। কোরো না তাতে করুণ দৃষ্টিপাত, সুদূরে রাখো হিমেল অন্ধকার। হিম নামছে, কুঁকড়ে যাচ্ছে সব। READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
সমসাময়িক
3 min read

মধুভাতে মধু নেই, তবে মধুর

মধুভাত চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি জনপ্রিয় খাবার। মধুভাত নাম থেকে বোঝা যাচ্ছে এটা একধরনের ভাত, যদিও মধুর সাথে এ ভাতের কোনো সম্পর্ক নেই। সম্ভবত মিষ্টিধুর স্বাদের জন্যেই এ ভাতের নাম মধুভাত রাখা হয়েছে। মধুভাত জিনিসটি সম্পূর্ণত কিরাত বা মঙ্গোলয়েড সংস্কৃতিজাত। মঙ্গোলয়েড বা কিরাত নৃগোষ্ঠীর এক ডজনেরও বেশি ধরনের জনগোষ্ঠী বাস করে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
পুরাকাহিনি
4 min read

রামের ভগ্নিপতি ঋষ্যশৃঙ্গ ওরফে একশৃঙ্গ

রামের এক দিদি ছিল, সেটা অনেকেই হয়তো জানেন না। অযোধ্যাপতি দশরথের প্রধানমহিষী কৌশল্যা তখন প্রথম বারের মতো সন্তান সম্ভবা। নতুন যুবরাজ আসতে চলেছেন দশরথের ঘরে। তাই চারিদিকে উত্সবের আমেজ। কিন্তু নির্দিষ্ট দিনে, কৌশল্যা এক কন্যাসন্তান প্রসব করলেন। পুত্রসন্তানের পরিবর্তে প্রথমেই কন্যাসন্তানের জন্ম হওয়ায় রাজা-রাণী দুজনেই অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন। কৌশল্যার বোন ভার্ষিণী ও ভগ্নিপতি রোমপাদ READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
সমসাময়িক
2 min read

নোনা ইলিশ: চাটগাঁইয়া মোস্ট ফেভারিট

নোনা ইলিশ, খাঁটি চাঁটগাইয়া জবানে যাকে বলা হয় ‘নুনাইয়া ইলিশ’, চট্টগ্রামের আরেক জনপ্রিয়তম খাবার। এটা এতদঞ্চলের একটি প্রধান ঐতিহ্যবাহী খাদ্যও বটে। চটগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সংলগ্ন জেলাগুলোতে ধর্ম, বর্ণ, বাঙালি, আদিবাসী নির্বিশেষে সকলেই নুনাইয়া ইলিশের পরম ভক্ত। নোনা ইলিশ দিয়ে রান্নার পদ অসংখ্য। তবে যেটা সবচেয়ে সরল পদ, সেই কুমড়োপাতা বা লাউপাতা দিয়ে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemঅনুবাদ
3 min read

কাহলিল জিব্রানের কবিতা: প্রেমের চতুর্বিংশতি সঙ্গীত

আমি প্রেমিকের চোখ, আর আত্মার মদিরা, আর হৃদয়ের পুষ্টি। আমি একটি গোলাপ। আমার হৃদয় ঊষালগ্নে খুলে যায় আর কুমারীকন্যা আমাকে চুম্বন করে রাখে তার স্তনের উপর। আমি প্রকৃত সৌভাগ্যের গৃহ, এবং উৎস আনন্দের, এবং প্রারম্ভ শান্তি ও স্বস্তির। আমি মৃদু হাসি তার সৌন্দর্যের ঠোঁটে। যৌবন যখন আমাকে পরিগ্রহ করে তার শ্রমক্লান্তি ভুলে যায়, আর তার READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
1 min read

কবি

সে নিজেই তার মুখাগ্নি করে চিতায় চড়িয়েছে দাউ দাউ করে আগুন জ্বলছে পুড়ছে তার অঙ্গপ্রত্যঙ্গ প্রচণ্ড উত্তাপে গলে যাচ্ছে চোখের মণি নধর হৃৎপিণ্ড রসালো ফুসফুস ফেটে ছড়িয়ে যাচ্ছে মাথার ঘিলু হাড়ের মজ্জা আর এই নির্মম দহনযজ্ঞ দেখতে দেখতে সে-ই মেতেছে হাহাকারে বিলাপে রোদনে সবাই বলছে এগুলো তার কবিতা এসব আত্মদহনজনিত শোকগাথা… ……………………………………………………………………………………. ছবি: ‘দহমান’ ; READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
1 min read

ঝরাফুলগীতি

চুপচাপ টুপটাপ ঝরে যাচ্ছে সব ঝাঁকে ঝাঁকে শিউলির ঝরার উৎসব নীরবে ঝরছে সব, হাওয়াও কি জানে এতসব অনর্থক ঝরার কী মানে শিউলি ঝরিয়া গেলে গন্ধ তার ভাসে কিছুক্ষণ অতীতের করুণ উদ্ভাসে তারপর রুক্ষ দিন বাস্তবতা রোদ খরতর মুছে দেয় বেদনার বোধ মুছে দেয় সৌরভের রেশ সর্বশেষ কর্মঘর্মগন্ধে ঢাকে সব অবলেশ বাকিটুকু ঢাকে কিছু বেদনাবিলাসে বিলাপে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
1 min read

হে মহাবৃক্ষ

ডালপালা যেন ছুঁয়েছে অন্তরীক্ষ প্রণাম তোমায়, প্রণাম হে মহাবৃক্ষ তোমার ছড়ানো পাতাপল্লবে আলো আমার নয়ন জুড়ালো, হৃদয় জুড়ালো পাতায় পাতায় আলোছায়া করে খেলা তন্দ্রা আলসে মগন গহন বেলা শুকনো পাতারা ঝরে পড়ে ঘুরে ঘুরে বিজন দুপুরে স্মৃতির অন্তঃপুরে তুমি পরে নাও নবীন পাতার বেশ চেয়ে চেয়ে শুধু দেখছি নির্নিমেষ হে মহাবৃক্ষ, আকাশে তুলেছ শির তুমি READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
1 min read

গাছের ছায়া, বনের মায়া

গাছের ছায়া, বনের মায়া ফিরিয়ে দিতে কি পারবি যা কিছু তুই গ্রাস করছিস পরির পাহাড়, সিআরবি জালালাবাদ, গোলপাহাড় বাটালি হিল, প্রবর্তক ঝিল্লীমুখর সুঁড়িপথের ফয়’স লেক আরণ্যক কিরির কিরির শব্দে কাটত সুতাটেঁইয়ের সুতো, শুনতে শুনতে ভরদুপুরে নিদ্রা ফিরে শুতো বাতাস ছুঁতো লালদিঘি আর কমলদহের জল আস্কারদিঘির বুকে পাহাড়ের ছায়ারা টলমল চিরকাল যে শহর জানি বনপাহাড়ের কন্যা READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemঅনুবাদ
6 min read

অ্যাড্রিয়ান হেনরি’র কবিতা

ব্রিটিশ কবি এবং চিত্রশিল্পী অ্যাড্রিয়ান হেনরি ছিলেন ‘লিভারপুল সিন’ (Liverpool Scene) নামের কবিতা-রক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, এবং ‘লিভারপুল কবিকুল’ নামে প্রসিদ্ধদের মধ্যমণি। গত শতকের ষাটের দশকে যখন লিভারপুল থেকে উত্থান ঘটে বিশ্ব নাড়া দেয়া পপ সঙ্গীত গোষ্ঠী ‘বিটলস’-এর। তারই পাশাপাশি মার্সি নদীর তীরের এ শহরে প্রতিষ্ঠিত হয়েছিলো কবিতা এবং রক সঙ্গীতের সমন্বিত রূপের স্রষ্টা লিভারপুল সিনের। READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
HistoryMythology
3 min read

মগধেশ্বরী: চট্টগ্রামের পল্লীজননী

বাংলায় ‘খোলা’ কথাটা বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া– তিন পদাত্মক অর্থেই ব্যবহৃত হয়। ক্রিয়ার্থে ‘খোলা’ মানে হলো ‘উন্মুক্ত করা’, যেমন– দরজা খোলা, মানে খুলে দেওয়া। বিশেষণার্থে ‘খোলা’ মানে ‘উন্মুক্ত’, যেমন– খোলা দরজা । আর বিশেষ্য হিসেবে ‘খোলা’ মানে হলো ‘উন্মুক্ত স্থান বা পরিসর’। এ অর্থে শব্দটা একা বা অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। যেমন– READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
2 min read

কবিতা বাজার

কবিতার বাজার বসেছে মহানগরীর চৌরাস্তার মোড়ে। একপাশে মাতৃভাষা ও অন্যান্য ভাষার মান্যগণ্য বিদেশি কবিরা তাঁদের কবিতাবলী নিয়ে বসে আছেন সম্মানের আসনে, তাঁদের সামনে বেজায় ভিড় জমিয়েছে দেশি ক্রেতার দল। দেখে মনে হলো, এদেশের মানুষ বংশ-বংশানুক্রমে বিদেশি মালের কদর করতে জানে বটে! দেশি প্রবীণ প্রতিষ্ঠিত কবিরাও বসেছেন উচ্চাসনে। তবে আজকাল READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
1 min read

সংখ্যাগুরু-সংখ্যালঘু

এখানে লঘু তো ওখানে গুরু ওখানে শেষ তো এখানে শুরু। এখানে গুরু তো ওখানে লঘু ওখানে বাজ তো এখানে ঘুঘু। সংখ্যাই যদি শেষ কথা তবে পৃথিবীতে গুরু পোকারা সংখ্যায় বেশি আলুদের চাপে চুপচাপ আলুবোখারা, কারণ তাহারা সংখ্যায় কম, যদিওবা স্বাদে গুরুতর সংখ্যাগুরু আলুরা ভাঙে আলুবোখারার কুঁড়েঘর। আলুরা কিন্তু সংখ্যালঘু আলুকাবলির ভূমিতে হঠাৎ করে আপনি-আজ্ঞে নেমে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
1 min read

ভেবে দেখেছো?

যা ভাবার কথা, সেটা নিয়ে নেই ভাবনা ভাত খেতে চাও, জুটবে মাড়, জাবনা। যা বলতে চাও, সেটা বলতে পাবে না বললেই যাবে পাগলা গারদে পাবনা। যা ভাবার নয়, তা নিয়েই দিন-রাত ভাবো ভাত পাবে যদি না বলো ‘গরম ভাত খাবো।’ বলার কথাটা গিলে ফেলো যদি — মারহাবা! দেখবে, ‘পাবো না’ বলে কিছু নেই — শুধু READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemঅনুবাদ
3 min read

পাবলো নেরুদার কবিতা: ফিদেল কাস্ত্রোর জন্যে

[চিলি’র সাম্যবাদী ও পরাবাস্তববাদী নোবেলবিজয়ী কবি পাবলো নেরুদা (১৯০৪-১৯৭৩) তাঁর এ কবিতায় কিউবান নেতা ফিদেল কাস্ত্রো (১৯২৬-২০১৬)’র জন্যে লাতিন আমেরিকা তথা সারা বিশ্বের নিপীড়িত মানুষদের অনুভবকে তুলে ধরেছেন। নেরুদা এ কবিতাকে বলেছেন “আমার দেশের একপেয়ালা মদ” প্রিয় ফিদেলের জন্যে। কিউবান বিপ্লবে নেতৃত্ব দিয়ে কাস্ত্রো স্বদেশকে শুধু স্বাধীনই করেন নি, মার্কিন সাম্রাজ্যবাদের একেবারে থাবার তলায় বসে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
HistoryPoem
12 min read

উর্দুর উদ্ভব ও ক্রমবিকাশ-৩

ত্রয়োদশ শতাব্দীতে আমির খসরু যখন হিন্দাওয়ি ভাষা সৃষ্টি করছিলেন, তখন প্রকৃতপক্ষে ভারতবর্ষে হিন্দি বলে কোনো ভাষা ছিলো না, উর্দুর তো প্রশ্নই ওঠে না। উত্তর ভারতে যেটাকে বর্তমানে ‘হিন্দি বলয়’ পরিচয়ে চিনি, সেখানে তখন ব্রজভাষা, অবধি বা অওধি, ভোজপুরী, মৈথিলী ইত্যাদি কিছু ভাষা প্রচলিত ছিলো। খসরুর শহর দিল্লিতে প্রচলিত ছিলো ব্রজবুলি বা ব্রজভাষা। হিন্দাওয়ি সৃষ্টিতে খসরু READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
HistoryPoem
10 min read

উর্দুর উদ্ভব ও ক্রমবিকাশ-২

মির্জা আসাদুল্লাহ্ খান গালিব মোগল রাজত্বের অবসান আর ব্রিটিশ শাসনের সূচনা জুড়ে ছিলো গালিবের জীবনকাল। তাঁর জন্ম ১৭৯৭-এর ২৭ ডিসেম্বর তৎকালীন আকবরাবাদ (বর্তমান আগ্রা’র) দরিয়াগঞ্জে। মৃত্যু ১৮৬৯-এর ১৫ ফেব্রুয়ারি দিল্লির চাঁদনি চৌক এলাকার বাল্লিমারানে কাসিম জান গলির একটা বাড়িতে। বর্তমানে বাড়িটি ‘গালিবের হাবেলি’ নামে পরিচিত। ভারতবর্ষে দুটি পৃথক শক্তি (মোগল ও ব্রিটিশ)’র প্রতিষ্ঠিত দুটি সাম্রাজ্যের READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
HistoryMythology
13 min read

শঙ্করাচার্যের মোহমুদ্গর

‘ব্রহ্ম সত্যং জগন্মিথ্যা  জীবো ব্রহ্মৈব নাপরঃ’ — অর্থাৎ শুধু আদিঅন্তহীন মহাশক্তি নিরাকার নিরঞ্জন ব্রহ্ম-ই একমাত্র সত্য, জগৎ মায়া বা ভ্রান্তিমাত্র, জীবকূলও ব্রহ্মের প্রকাশ ছাড়া আর কিছু নয়। ‘একমেব অদ্বিতীয়ম ব্রহ্ম’ — ব্রহ্মই একমাত্র, তাঁর কোনো দ্বিতীয় নেই — অনেকটা যেন ইসলামের তৌহিদবাদের প্রতিধ্বনি এ তত্ত্বের নাম ভারতীয় দর্শনে অদ্বৈতবাদ। এ তত্ত্বের উদ্গাতা অষ্টম শতকের ধর্মগুরু, READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
HistoryPoem
13 min read

উর্দুর উদ্ভব ও ক্রমবিকাশ-১

আমির খসরু উর্দু ভাষার ভিতটা প্রথম গড়েছিলেন আমির খসরু (১২৫৩-১৩২৫)। ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি উত্তর ভারতের স্থানীয় ভাষা হিন্দি’র বাগ্বৈশিষ্ট্যের সঙ্গে ফার্সি আর আরবির মিশেলে এক ভাষা তৈরি করে তিনি কবিতা লিখতে থাকেন। ভাষাটার তিনি নাম দেন ‘হিন্দাবি’ বা ‘হিন্দাওয়ি’। আবুল হাসান ইয়ামিন-উদ-দিন খুসরাও, আমির খসরু (বা খুসরো) দেহলবি (দিল্লিওয়ালা) নামেই যিনি সমধিক পরিচিত, তিনি ছিলেন READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemঅনুবাদ
14 min read

ফরাসি কবিতা ও কবিরা

অবিভক্ত বাংলাদেশ (পশ্চিম বঙ্গসহ) কখনোই সরাসরি ফ্রান্সের উপনিবেশ ছিলো না, তবুও গোড়া থেকেই ফ্রান্সের সঙ্গে বঙ্গদেশের একটা আত্মিক বন্ধন দেখা যায়। ১৭৫৭-তে পলাশিতে উপনিবেশকামী ইংরেজদের সঙ্গে যুদ্ধে ফরাসিরা স্থানীয়দের পক্ষে অস্ত্র ধরেছিলো, অবশ্য তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষার্থেই। ইংরেজদের তাড়াতে পারলে বাংলা তথা ভারত ফরাসি উপনিবেশ হতে পারত, কিন্তু সেটা হয় নি। অথচ তারপরও ১৯৭১-এ আরেক READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
2 min read

ত্রিপুষ্প কবিচরণে: বাইশে শ্রাবণে রবিপ্রণাম

১. এখনো তোমার ছায়াতলে দাবদাহে দগ্ধ এ জীবনে বসি এখনো তোমার ছায়াতলে– হে প্রাচীন বনস্পতি। চারপাশে টুঁটি চেপে ধরে অন্ধকার, দশন-নখর মেলে ছুটে আসে শ্বাপদেরা যত দলে-বলে, যা বলিতে চাই, বলা হয় নাকো এই ক্রুর নগর জঙ্গলে। আকাশ বাতাস রুদ্ধ, অন্ধতার প্রাচীর ঘিরেছে জনপদ– এ কালবেলায় তুমি অনাথের নাথ, নিরাশ্রয়ের আশ্রয়। তোমার সুরের ধারা পাষাণ READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Historyইতিহাস
2 min read

‘তবু মনে রেখো’: বাইশে শ্রাবণে রবিপ্রণাম

আমার মনে হয়, ৮০ বছরের দীর্ঘ জীবন জুড়ে রবীন্দ্রনাথ এত যে লিখেছেন — এত কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি, এর মূলে তাঁর একটা ইচ্ছেই কাজ করেছে, আর সেটা হলো জনমনে চিরস্থায়ী আসন লাভ। তাঁকে যেন আমরা মনে রাখি — এ বাসনা বার বার ধ্বনিত হয়েছে তাঁর বহু লেখায়, যার মধ্যে এ মুহূর্তে মনে পড়ছে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
MythologyPoem
3 min read

ও মা মনসা

[‘শিবের মানসকন্যা’-রূপে পরিচিতা অবৈদিক নাগদেবী মনসা ভারতবর্ষে, বিশেষ করে বঙ্গদেশে বহুমান্যা ও বহুলপূজিতা। পুরাণ গ্রন্থমালায়  ‘পদ্মপুরাণ’-এ মনসা বা পদ্মাবতীর কাহিনি পাওয়া যায় । তাঁকে কেন্দ্র করে মধ্যযুগীয় পুঁথিসাহিত্যে ‘মনসামঙ্গল’ নামে একটা বিশেষ ধারাই গড়ে ওঠে, যে-ধারার প্রধান কবি হিসেবে গণ্য করা হয় বিজয় গুপ্তকে। চট্টগ্রামে কিন্তু ‘বাইশ কবির মনসাপুঁথি’-ই প্রচলিত। শ্রাবণ মাসে মনসা পূজা উপলক্ষে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Uncategorizedইতিহাস
4 min read

আমাদের হেমুবাবু

আজ ১৬ জুন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে এই অবিস্মরণীয় ক্ষণজন্মা শিল্পী আর আমার সদ্যপ্রয়াত বাবাকে একসঙ্গে মনে পড়ছে। আমার কৈশোরে, তরুণ বয়সে আমার অসম্ভব হেমন্ত-প্রীতি দেখে বাবা কত যে ঠাট্টা করতেন! বলতেন, “তোদের ’হেমু’!” যেন হেমন্ত মুখুজ্যে আমাদের ব্যক্তিগত সম্পত্তি গোছের কিছু! বাবার তখনকার চল্লিশোর্ধ্ব বয়সে নাকি বেশি ভালো লাগতো শচিন কর্তার আধুনিক গান, আর দেবব্রত READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
1 min read

ছেলেটা

Sushant Singh Rajput: Blurred past evaporating from teardrops Unending dreams carving an arc of smile And a fleeting life, negotiating between the two… #माँ ❤️  ছেলেটা ছিলো শান্ত কেন হলো পথভ্রান্ত নাকি এ পথই ছিলো ঠিক পথ এ পরিণতি সে জানতো বিশ কেন এত বিষ হয় বাতাস মৃত্যুশিস হয় কেন ছেলেটার স্নায়ুতে রক্তে এত ‘বিপন্ন বিস্ময়’ READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemঅনুবাদ
3 min read

আর্তুর রাঁব্যো’র দুটো কবিতা

[আর্তুর রাঁব্যো, পুরো নাম: জঁ নিকোলা আর্তুর রাঁব্যো (Jean-Nicholas Arthur Rimbaud; ২০ অক্টোবর, ১৮৫৪ – ১০ নভেম্বর, ১৮৯১) ফ্রান্সের তথা বিশ্বের সর্বকালের সেরা কবিদের একজন। মজার ব্যাপার হলো, রাঁব্যো তাঁর অধিকাংশ কবিতাই লিখেছিলেন তাঁর নিতান্ত কিশোর বা তরুণ বয়সে। মাত্র সতেরো বছর বয়সেই তুমুল আলোড়ন সৃষ্টিকারী কবিতার মাধ্যমে তিনি পারি’র (প্যারিসের) কবিসমাজকে উদ্বেলিত করে তুলেছিলেন। READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
2 min read

বলো, ‘ভালোবাসি’

[কবিতাটা লিখেছিলাম গত ফেব্রুয়ারিতে। কঠিন করোনাকাল তখনও শুরু হয় নি। অথচ তখনই কিছু কথা বলেছিলাম, যেগুলো এই অকরুণ করোনাকালে আরো প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে…। কথাটা সত্যি কিনা, কবিতাটা পড়ে যাচাই করে দেখতে পারেন আগ্রহী পাঠকেরা।] হৃদয়গভীরে মন্দ্র স্বরে মন্ত্রোচ্চারণ করো– ‘ভালোবাসি!’ উচ্চারণ করো পলে পলে, দমে দমে, তোমার হিংসাবৃত্তি, ঈর্ষা অসূয়া কমে আসবে ক্রমে ক্রমে… READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
1 min read

আমার শুধু জল

আমার কোনো আগুন নেই শুধুই চোখের জল, ধমনী-শিরায় রক্ত নেই, জলের চলাচল। পোড়াতে পারি না কাউকে, শুধু ভাসিয়ে নিতে চাই। বৃষ্টি হয়ে ঝরতে চাই ওড়ে যখন ছাই। আমার কোনো কামনা নেই, আছে শুধুই প্রেম, কাম্য কিছু পাই নি তাই, শুধুই হারালেম। আমার কোনো আগুন নেই দহন নেই বলে জড়ীভূত হয়ে আছি হিমানী অঞ্চলে। আমার ভাষা READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
MythologyPoem
8 min read

চর্যাপদ: আধুনিক বাংলায় (শেষ কিস্তি)

[চর্যাপদের খুঁজে পাওয়া পুঁথিতে যে-পদগুলো পাওয়া গেছে, সেগুলোর চলতি বাংলায় রূপান্তরের কিস্তিওয়ারি প্রকাশ শেষ হলো। একটা কথা উল্লেখ্য যে, পদগুলোর রূপান্তরে আমি কোনো আধুনিক কবিতা লেখার চেষ্টা করি নি। সান্ধ্যভাষায় লেখা এসব সাধনসঙ্গীতের রূপান্তরণে আমি যথাসাধ্য মূল পদকর্তাদের শব্দ, ভাব, ভঙ্গী, ছন্দ বজায় রাখতে চেয়েছি। তবে এগুলো যে আরো সংশোধন ও পরিমার্জনের অপেক্ষা রাখে, তা READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
short storyঅনুবাদ
13 min read

চাকর: স. ত. সেমিয়োনভের গল্প

[রুশ কথাশিল্পী সের্গেই তেরেন্তিয়েভিচ সেমিয়োনভ ১৮৬৮’র ২৮ মার্চ মস্কো গভর্নরেটের একটা গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের কারণে তিনি শৈশবেই গ্রাম ছাড়তে বাধ্য হন, এবং এদিক ওদিক ফেরিওয়ালা, ঝালাইওয়ালা, মজুর, এমনকি এক অন্ধ ব্যবসায়ীর পথপ্রদর্শক প্রভৃতি নানা ছুটকো কাজ করে বেড়িয়েছেন। এসব অভিজ্ঞতাই তাঁর লেখার মালমশলা যুগিয়েছে। মস্কোর সাহিত্য চক্র ‘স্রেদা’র সদস্য ছিলেন সেমিয়োনভ। রুশ তথা বিশ্ব READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
6 min read

চর্যাপদ: আধুনিক বাংলায় (অষ্টম কিস্তি)

চর্যা-৪১ ভুসুকুপাদ আইএ অণুঅনা এ জগ রে ভাংতিএঁ সো পড়িহাই । রাজসাপ দেখি জো চমকিই ষারে কিং তং বোড়ো খাই ।। অকট জোইআ রে মা কর হথা লোহা । আইস সভাবেঁ জই জগ বুঝষি তুট বাষণা তোরা ।। মরুমরীচি-গন্ধনইরী দাপতিবিম্বু জইসা । বাতাবত্তেঁ সা দিট ভইআ অপেঁ পাথর জইসা ।। বান্ধিসুআ জিম কেলি করই খেলই READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
MythologyPoem
6 min read

চর্যাপদ: আধুনিক বাংলায় (সপ্তম কিস্তি)

চর্যা-৩৭ তাড়কপাদ অপণে নাহি সো কাহেরি শঙ্কা। তা মহামুদেরী টুটি গেলী কংখা ।। অনুভব সহজ মা ভোল রে জোই। চৌকোট্টি বিমুকা জইসো তইসো হোই ।। জইসনে অছিলেস তইছন অচ্ছ । সহজ পিথক জোই ভান্তি মাহো বাস ।। বান্ড কুরুণ্ড সন্তারে জাণী । বাক্‌পখাতীত কাঁহি বখাণী ।। ভণই তাড়ক এথু নাহিঁ অবকাশ॥ জো বুঝই তা গলেঁ READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
কবিতাপুরাকাহিনি
5 min read

চর্যাপদ: আধুনিক বাংলায় (ষষ্ঠ কিস্তি)

চর্যা-৩৩  ঢেণ্ঢণপাদ টালত মোর ঘর নাহি পড়বেষী । হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী ।। বেঙ্গসঁ ষংসার বড্‌হিল জাঅ । দুহিল দুধু কি বেন্টে ষামায় ।। বলদ বিআএল গবিআ বাঁঝে। পিটা দুহিএ এ তিনা সাঝে ।। জো সো বুধী সো ধনি বুধী । জো ষো চৌর সোই সাধী ।। নিতে নিতে ষিআলা ষিহে ষম জুঝঅ । READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
1 min read

নামগুলো

নামাবলী করে গায়ে জড়িয়ে রাখি নামগুলো যোগাযোগ মাধ্যম খুললেই যেসব মৃত নাম– টুপটাপ ঝরে পড়া যত বকুলের নাম… নামগুলো মুঠো করে ধরে ঘ্রাণ নিই, তাদের বিশীর্ণ পাঁপড়িতে ঝরে পড়ে আমার চোখ থেকেও কিছু মৃত কোষ অশ্রু যার নাম জীবিত নামগুলোর স্বাভাবিক উষ্ণতার ফাঁকফোকর দিয়ে এখন অবিরাম বয়ে চলেছে মৃত নামগুলোর হিমশীতল হাওয়া.. তারাকীর্ণ আকাশ থেকে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Fictionউপন্যাস
6 min read

পুষপ চটরজীর ইতিবৃত্ত (দ্বিতীয় কিস্তি)

(পূর্বানুবৃত্তি) ৪. ছোট-বড় অসংখ্য ক্যাঙ, প্যাগোডা রয়েছে রেঙ্গুনে। মহামতি বুদ্ধের প্রতি বর্মিদের ভক্তি-ভালোবাসার কোনো অভাব নেই। প্যাগোডাগুলো সেই বুদ্ধপ্রেমের প্রতীক। ওগুলোর মধ্যে সেরার সেরাটি হলো শোয়েডাগন প্যাগোডা বা স্বর্ণ প্যাগোডা। রেঙ্গুনের কেন্দ্রস্থলে একটা ছোট পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা এই প্যাগোডার কেন্দ্রীয় স্তূপটি বর্মী বৌদ্ধ স্থাপত্যমালার মধ্যমণি, রেঙ্গুন তথা সমগ্র বার্মার প্রতীকস্বরূপ, পৃথিবীর আশ্চর্যতম ও সুন্দরতম READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
কবিতাপুরাকাহিনি
6 min read

চর্যাপদ: আধুনিক বাংলায় (পঞ্চম কিস্তি)

চর্যা-২৯ লুইপাদ ভাব ন হোই অভাব ণ জাই । আইস সংবোহেঁ কো পতিআই ।। লুই ভণই বট দুলক্‌খ বিণাণা । তিঅ ধাএ বিলসই উহ লাগে ণা ।। জাহের বানচিহ্ন রূব ণ জাণী । সো কইসে আগম বেএঁ বখাণী ।। কাহেরে কিষভণি মই দিবি পিরিছ্ছা । উদক চান্দ জিম সাচন মিচ্ছা ।। লূই ভণই ভাবই কীয্ READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Fictionউপন্যাস
5 min read

পুষপ চটরজীর ইতিবৃত্ত

[ধারাবাহিক এই লেখাটা আজ থেকে শুরু করলাম। এটা এবং পরবর্তী প্রতিটি কিস্তি পড়ার জন্যে পাঠকদের অনুরোধ জানাচ্ছি।] ১. তাকে নাম জিজ্ঞেস করলে বলতো, “মোর-অ নাম-অ পুষপ চটরজী, বাবু।” দত্তগিন্নি তখন মুখ ঝামটা দিয়ে বলতেন, “কিয়র চ্যাটার্জী, অ বুড়ি? ই’ন কী ক’র যে তুঁই?” (কিসের চ্যাটার্জী, বুড়ি? এগুলো কী বলছো তুমি?) একগাল হেসে বুড়ি তখন বলতো, READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
অনুবাদকবিতা
5 min read

চর্যাপদ: আধুনিক বাংলায় (চতুর্থ কিস্তি)

চর্যা-২৩ ভুসুকুপাদ জই তুহ্মে ভুসূকু অহেই জাইবেঁ মারিহসি পঞ্চজণা । নলণীবন পইসন্তে হোহিসি একুমণা ।। জীবন্তে ভেলা বিহণি মএল ণঅণি । হণবিণু মাঁসে পদ্মাবণ পইসহিণি ।। মাআজাল পসরি উরে বাধেলি মাআ হরিণী । সদ্‌গুরু বোহেঁ বুঝিরে কাসু কদিনি ।।……… [বি.দ্র.- নেপালের রাজবাড়ির গ্রন্থাগার থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উদ্ধার করা চর্যাপদের পুঁথিটিতে ২৩ সংখ্যক পদটির শেষাংশ READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
MythologyPoem
6 min read

চর্যাপদ: আধুনিক বাংলায় (তৃতীয় কিস্তি)

চর্যা-১৯ কাহ্নপাদ ভব নির্ব্বাণে পড়হ মাদলা । মণ পবণ বেণি করন্ড কশালা ।। জঅ জঅ দুন্দুহি সাদ উছলিআঁ । কাহ্ন ডোম্বী বিবাহে চলিআ ।। ডোম্বী বিবাহিআ অহারিউ জাম । জউতুকে কিঅ আণুতু ধাম ।। অহণিসি সুরঅ পসঙ্গে জাঅ । জোইণি জালে রএণি পোহাঅ ।। ডোম্বী-এর সঙ্গে জো জোই রত্তো । খণহ ন ছাড়ই সহজ উন্মত্তো READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
সমসাময়িক
2 min read

অল্পবিদ্যা ভয়ঙ্করী

[লেখাটা ঠিক একবছর আগেকার। গত বছর (২০১৯) মে মাসের এই লেখাটুকু এ বছরের মে-তে এসে যেন আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এমনটা মনে হওয়াতে এখানে আবার তুলে ধরলাম, অতীতের দিকে তাকিয়ে ভবিষ্যতকে শুধরে নেয়ার আত্যন্তিক আকাঙ্ক্ষায়। এ লেখার শেষে একটা প্রশ্ন রেখেছি, যার উত্তর এখনও পাই নি।] মানুষের কোন্ জ্ঞানটা সম্পূর্ণ? কোনোটাই না। মহাবিশ্ব থেকে পরমাণু READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
সমসাময়িক
3 min read

করোনার গোদের ওপর আম্ফানের বিষফোঁড়া

আগের রাতেও পশ্চিম বঙ্গের এক বন্ধু নিশ্চিন্তে বলছিলেন, “কী, আম্ফান তো আপনার দেশের দিকে চললো !! যা-ই বলুন, ঝড়-তুফানরা কিন্তু বাংলাদেশকে খুব ভালোবাসে।” আবহাওয়াবার্তা থেকে মানুষ ততক্ষণে জেনে গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ঠ আম্ফান বা আম্পান বা উম্পুন আবার দিকবদল করেছে। পশ্চিম দিকে ভারতের উড়িষ্যার দিকে যাওয়া স্থগিত রেখে সে রওনা হয়েছে উত্তরে বাংলাদেশকে তাক করে। আসার READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
1 min read

চাঁদের উল্টোপিঠ

এ জীবনে ভালোবাসা চাও যতটুকু পাবে তার ঠিক সিকি কিংবা আধখানা। ঘৃণা কিন্তু না চাইতে ভরে দেবে করপুট, তিরস্কারে ভুলে যাবে পুরস্কারের সাধখানা।   এ হিসেব আগেভাগে যদি বুঝে নাও সার্থক জনম তোমার জন্মেছো এ দেশে। বিনিময়ে কিছু না পাওয়ার আশা যদি রাখো সার্থক জীবন তোমার শূন্যতা ভালোবেসে।   হাতের দু মুঠো ভরে নিয়ে যাই READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
short storyছোটগল্প
3 min read

শুভঙ্করের ফাঁকি

তিন-চার মাস গৃহবন্দী থেকেই মানুষ কেমন অস্থির হয়ে উঠেছে– শুভঙ্কর লক্ষ্য করে। এ অস্থিরতার বহিঃপ্রকাশ ঘটছে তাদের উৎকেন্দ্রিক আচার-আচরণে, গণ ও সামাজিক মাধ্যমে প্রকাশিত তাদের নানা বক্তব্যে, লেখালেখিতে। স্কুল-কলেজে, অফিস-আদালতে, ক্ষেতেখামারে, কলকারখানায়, হাটে-বাজারে, হোটেল-রেস্তোরাঁয়, রাস্তাঘাটে নিত্যদিনের চিরঅভ্যস্ত থিকথিকে জনাকীর্ণ সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ কেমন যেন অসুস্থ হয়ে পড়ছে। এটা অবশ্য স্বাভাবিক। কারণ সর্বোপরি READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
সাহিত্য
10 min read

বলবো তো বলবে কি বলছে

আজকে ইচ্ছে বাংলা ভাষা নিয়ে কিছু বলবো। কিন্তু সেটা শুরু করছি একটা জনপ্রিয় হিন্দি গানের শুরুর কিছু পংক্তি দিয়ে। সত্তরের দশকের হিন্দি ছায়াছবি ’কসৌটি’র জন্যে গানটা লিখেছিলেন মালিক বর্মা, সুর করেছিলেন কল্যাণজি-আনন্দজি। গানটার সঙ্গে বাংলার একমাত্র সম্পর্ক হলো এটা গেয়েছেন একজন বাঙালি গায়ক– কিশোরকুমার গঙ্গোপাধ্যায়। গানটার প্রথম অনুচ্ছেদের কথাগুলো হলো: “হাম বোলেগা তো বোলোগে কি READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemঅনুবাদ
8 min read

চর্যাপদ: আধুনিক বাংলায় (দ্বিতীয় কিস্তি)

[চর্যাপদের প্রথম বিশটি চর্যার মধ্যে সিংহভাগই হলো কাহ্নপাদ (বা কাহ্নপা বা কাহ্নুপাদ বা কৃষ্ণপাদাচার্য)-এর রচনা। এই কুড়িটি চর্যার মধ্যে আটটিই (চর্যা নং ৭, ৯-১৩, ১৮-১৯) হলো কাহ্নপাদের। আজ এখানে দেয়া ছয়টা (১১ থেকে ১৬ সংখ্যক) পদের মধ্যে তিনটিই কাহ্নপার। রূপকাশ্রিত কবিতাগুলোর বোধগম্যতার জন্যে এগুলোর একটা করে রূপকার্থও দেয়ার চেষ্টা করেছি. যদিও সবকটার ক্ষেত্রে তা সম্ভব READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
6 min read

সুপ্রভাত কবিতাগুচ্ছ

তবুও সকাল কত যে সকাল এসেছে জীবনে, হিসাব কে রাখে তার! কিন্তু সকল সকাল তো নয় আলোর বার্তাবহ। কিছু সকালের উপহার হয় কত যে দুর্বিসহ! কিছু কিছু সকাল রাতের চেয়েও অন্ধকার। তবু প্রভাতের প্রত্যাশা রাখে সকল রাতের কুঁড়ি কারণ সকালই দেয় ফুল হয়ে ফোটার প্রতিশ্রুতি। সকল জীবন গায় করজোড়ে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemইতিহাস
8 min read

চর্যাপদ: আধুনিক বাংলায়

বাংলা, এবং সেইসঙ্গে মৈথিলী, উড়িয়া, অহোমিয়া প্রভৃতি পূর্ব ভারতীয় ভাষার আদিগ্রন্থ হিসেবে পরিগণিত ‘চর্যাচর্যবিনিশ্চয়’ বা সংক্ষেপে ‘চর্যাপদ’। বৌদ্ধ সিদ্ধাচার্যগণ বিরচিত হাজার বছরের প্রাচীন এই গ্রন্থটি নিয়ে বিচার-বিশ্লেষণ, গবেষণা এ পর্যন্ত কম হয়নি। এতে সঙ্কলিত চর্যা বা কবিতা বা গানগুলোর গদ্যে-পদ্যে অনুবাদও অনেক হয়েছে। তবুও নিজের মতো করে একটা সরাসরি আধুনিক কাব্য ভাষান্তরের লোভ সামলাতে না READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Historyইতিহাস
6 min read

কবি নজরুল: স্মৃতির জানালায়

গত শতকের ষাটের দশকের গোড়ার দিকে আমার শিশুবয়সে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) থেকে ঠাকুরমার সঙ্গে একাধিকবার কলকাতা গিয়েছি। চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর থেকে ফকার ফ্রেন্ডশিপ গোছের ছোট বিমানে আমরা কলকাতার দমদম বিমানবন্দরে গিয়ে নামতাম। ১৯৬৫’র ভারত-পাকিস্তান যুদ্ধের যুদ্ধের পর তো দু দেশের মধ্যে যাতায়াত সেই যে বন্ধ হয়ে গেলো, সেটা খুললো ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
short storyঅনুবাদ
15 min read

লাল মৃত্যুর মুখোশ: এডগার অ্যালান পো’র গল্প

[মার্কিন কবি, ছোট গল্পকার, সম্পাদক, সমালোচক এবং যুক্তরাষ্ট্রের রোম্যান্টিক আন্দোলনের অন্যতম নেতা এডগার অ্যালান পো (Edgar Allan Poe, ১৯ জানুয়ারি, ১৮‌০৯ – ৭ অক্টোবর, ১৮৪৯)’র লেখা বিখ্যাত গল্প ‘দা মাস্ক অব দা রেড ডেথ’ (The Masque of the Red Death) বর্তমান করোনাপীড়িত সময়ে বড় প্রাসঙ্গিক মনে হওয়ায় ‘লাল মৃত্যুর মুখোশ’ শিরোনামে ধারাবাহিক অনুবাদের ও আপনাদের READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Historyইতিহাস
4 min read

মাকে নিয়ে

আমার প্রয়াতা মায়ের নাম স্মৃতি কণা নন্দী। ১৯৩৬ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন অবিভক্ত ভারতের কলকাতায় একটি হাসপাতালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা-মা, মানে আমার মাতামহ অশ্বিনী কুমার দাশগুপ্ত আর মাতামহী জ্যোতির্ময়ী দাশগুপ্তা তখন কলকাতার চিৎপুর এলাকায়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে, একটা বাড়িতে থাকতেন বলে দিদিমা জ্যোতির্ময়ীর মুখে শুনেছি। মায়ের বাপের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা (বর্তমানে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemঅনুবাদ
7 min read

জীবনানন্দের দুটো কবিতা: মৌলিকতার প্রশ্নে

বিশেষজ্ঞদের অনেকে বলে থাকেন, ইংরেজি সাহিত্যের ছাত্র ও অধ্যাপক কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) তাঁর বিখ্যাত ‘বনলতা সেন’ কবিতাটি রচনা করেছিলেন মার্কিন কবি এডগার অ্যালান পো (১৮০৯-১৮৪৯)’র ‘টু হেলেন’ কবিতাটি অনুসরণে, এবং আরেক প্রখ্যাত কবিতা ‘হায় চিল’ ইংরেজ কবি উইলিয়াম বাটলার (ডব্লিউ. বি.) ইয়েটস (১৮৬৫-১৯৩৯)-এর ‘দা কার্লিউ’ অনুসরণে। এ কথা সত্যি হলে কিন্তু স্বীকার করতেই হবে যে, READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemঅনুবাদ
5 min read

এডগার অ্যালান পো’র দুটি কবিতা

[মার্কিন কবি, ছোট গল্পকার, সম্পাদক, সমালোচক এবং যুক্তরাষ্ট্রের রোম্যান্টিক আন্দোলনের অন্যতম নেতা এডগার অ্যালান পো (Edgar Allan Poe, ১৯ জানুয়ারি, ১৮‌০৯ – ৭ অক্টোবর, ১৮৪৯)’র পরিচয় সাহিত্যামোদীদের কাছে নতুন করে দেয়ার কিছু নেই। বৈচিত্র্যময় জীবনের অধিকারী এই প্রতিভাবান সাহিত্যিকের সারা জীবন কেটেছে নানা রকম যন্ত্রণা, আর্থিক দৈন্য ও মানসিক অস্থিরতার মধ্যে। বিশ বছর বয়স হবার READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
short storyসাহিত্য
10 min read

মনোরমা মাসি ও তাঁর জীবনে খানপুত্রদের ভূমিকা

[এ কাহিনির সব চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। কারো সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া গেলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত বা কাকতালীয় বলেই মনে করতে হবে।] কী জানি কেন, মনোরমা মাসির জীবনের নানা পর্যায়ে খান বংশীয়রা বার বার অনিবার্য নিয়তির চেহারা নিয়ে হাজির হয়েছে। মাসি ছিলেন সে-আমলের এম. এ.। তখনও এ শহরে বিশ্ববিদ্যালয় হয় নি। অনার্স বা এম. এ. READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Mythologyঅনুবাদ
4 min read

বেদের নাসদীয় সূক্ত

[‘নাসদীয়’ শব্দটা এসেছে ‘ন+অসদ্’-এর সঙ্গে ‘ষ্ণ্য’ প্রত্যয় যুক্ত হয়ে। ‘সূক্ত’ মানে হলো ‘ভালো উক্তি’। অতএব ঋগ্বেদের দশম মণ্ডলের ১২৯ নং মন্ত্রে ধৃত এই সূক্তকে ‘অনস্তিত্ব বিষয়ক সু-উক্তি’ও বলা যায়। এটাকে ‘সৃষ্টিসূক্ত’-ও বলা হয়ে থাকে। ব্রহ্মাণ্ডতত্ত্ব বা মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বের সঙ্গে এ সূক্ত সম্পর্কিত। বেদে দেবতাদের স্তব-স্তূতিমূলক যেসব সূক্ত আছে, সেগুলোর তুলনায় এ সূক্তটি একটু অন্যরকমের। ভারতীয় READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Mythologyঅনুবাদ
5 min read

মদালসা উপাখ্যান

[নামে কিবা আসে যায়– এ কথাটা আমরা বার বার বলি। প্রসঙ্গক্রমে আমরা টেনে আনি শেক্সপিয়রের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের সেই বিখ্যাত উক্তি: “What’s in a name? That which we call a rose” (নামে কিবা আসে যায়? গোলাপকে যে নামেই ডাকো…)। এ কথাটা দার্শনিক যুক্তির মাধ্যমে বলা হয়েছে মার্কণ্ডেয় পুরাণের ‘মদালসা উপাখ্যান’ বা ‘মদালসা উপদেশ’-এ। এটা READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
অনুবাদসাহিত্য
8 min read

মানতের ডিম: চিনুয়া আচেবে’র গল্প

[প্রখ্যাত নাইজেরীয় কথাশিল্পী চিনুয়া আচেবে (Chinua Achebe), যাঁর পুরো নাম অ্যালবার্ট চিনুয়ালুমোগু আচেবে (Albert Chinụalụmọgụ Achebe), ১৯৩০-এর ১৬ নভেম্বর তৎকালীন ব্রিটিশ উপনিবেশিক শাসনাধীন নাইজেরিয়ার ওগিডিতে জন্ম নেন। মৃত্যু ২০১৩’র ২১ মার্চ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টন শহরে। আচেবেকে আধুনিক আফ্রিকান সাহিত্যে সর্বাধিক পঠিত লেখক বলে মনে করা হয়। সর্বসম্মতভাবে আচেবে’র শ্রেষ্ঠ সৃষ্টি তাঁর প্রথম উপন্যাস ‘থিংস ফল READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
2 min read

সেরে ওঠার সময়

কর্কটক্রান্তি রেখার কিনারায় এসে যাওয়া সূর্যের ক্রমোষ্ণ হয়ে ওঠা রোদ্দুরে গা এলিয়ে দিয়ে প্রকৃতি চাটছিলো তার ক্ষতবিক্ষত অঙ্গপ্রত্যঙ্গগুলো বহু অঙ্গ গলিত কুষ্ঠের মতো দগদগে ঘায়ে ভরা কিছু অঙ্গ ইতোমধ্যেই খসে গেছে তার অরণ্যকেশরাজি স্তনগিরিমালা অশ্রু-স্বেদ-শোণিতধারার নদী-সমুদ্র… সব বিষাক্ত অথবা বিলীয়মান কিংবা বিলুপ্ত নিঃশেষে শুধু একটা জীবের জন্যে প্রকৃতিজাত হয়েও যে মাতৃপরিচয় অস্বীকার করে অপ্রাকৃত রীতিতে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
2 min read

করোনাকাল শেষ হলেও

এই করোনাকাল শেষ হয়ে গেলেও আর আগের মতো তোমাকে চুমু খেতে পারবো না, করুণা চুমু খেতে গেলেই মনে আসবে এই কোয়ারেন্টাইন আইসোলেশানের কাল এই যে কেউ কাউকে ছুঁই না, শুধু ড্রপলেট যাতে না ছড়ায় সতর্কভাবে উড়ন্ত চুম্বন ছুঁড়ি এই যে এক ঘরে, এক চালের নিচে থেকেও আমাদের মধ্যে এই একসমুদ্র ব্যবধান এই যে এতদিনের সম্পর্ক READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Historyইতিহাস
6 min read

সূর্যবংশ: রাহুগ্রাসে

[এ লেখাটা আসামের দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকায় প্রকাশিত হয় গত বছর ২৬ জানুয়ারি। পত্রিকাটির ইন্টারনেট সংস্করণের লিঙ্ক এবং পাতাটির ছবিও দেয়া হলো লেখাটার সঙ্গে। http://dainikprantojyoti.com/current/epaper.html] সূর্য সেনদের গুষ্টির শেষজনকেও শেষপর্যন্ত গ্রাম ছেড়ে পাশের দেশে পাড়ি দিতেই হলো। সূর্যবাবুর নিজের ছেলেপিলে বলতে তো কিছুই ছিলো না। স্ত্রী পুষ্পকুন্তলা’র সঙ্গে তিনি সম্ভবত একদিনের জন্যেও সহবাস করেননি। তিনি নিজে READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→
Poemকবিতা
5 min read

অরু ও তরু দত্ত: বাংলার ব্রন্টি বোনেরা

অরু ও তরু দত্ত– এ দুই বাঙালি কন্যার নাম ইংরেজি ও ফরাসি সাহিত্যে একসময় একনিঃশ্বাসে উচ্চারিত হতো, অনেকটা ইংরেজি সাহিত্যের ব্রন্টি বোনদ্বয়ের মতো। দুই পিঠোপিঠি বয়সের বোন অরু ও তরু ছিলেন, ‘মহারাষ্ট্র জীবন প্রভাত’ ও ‘রাজপুত জীবন সন্ধ্যা’র লেখক, প্রখ্যাত ঔপন্যাসিক রমেশ চন্দ্র দত্তের বড়ভাই, কবি ও ভাষাবিদ গোবিন্দ চন্দ্র দত্তের কন্যা। গোবিন্দবাবুর এক পুত্র READ MORE

লেখক:Jyotirmoy Nandy
সম্পূর্ণ পেজ→