Uncategorized

তবুও…

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
২ জানুয়ারি, ২০২৩
পড়ার সময়: 1 মিনিট
শ্রবণ করুন (Listen with Voice Reader)

Text-to-Speech Voice Reader

বাংলা / EN

সাহিত্যকর্মটি অডিওতে শুনুন (Listen to this literary work)

ডানে বাঁয়ে খসে পড়ে, ধসে যায় খুঁটি
সেই পথে তবু হেঁটে যাই, যেতে হয়
তাই আজো হাঁটি ধীরে ধীরে গুটি গুটি
যেতে যেতে হাত ধরে দেবে বরাভয়

সেরকম হাত ক্রমে ক্রমে কমে আসে
জন্মদিন হয়ে যায় মৃত্যুর স্মারক
সকল মিলন ম্লান বিচ্ছেদ সন্ত্রাসে
দাতাই হয়েছে আজ কি অপহারক

পরিপূর্ণ মুঠি থেকে ঝরে যায় বালু
সময়ের। এলোমেলো কালের বাতাসে
সাজানো সংসার বেসামাল আলুথালু
লখাই জীবন ভাসে গাঙুড়ে মান্দাসে

এ জীবন অনিবার্য নিয়ে আসে বিষ
সে বিষ শোধন করে কে করে অমৃত
কালকূট নাশ করে কাহার আশিস
বিষপানে নীলকণ্ঠ নিজে জীবন্মৃত

তবু হাঁটি, তবু করি জীবন মন্থন
এত ক্ষয়, তবু জয় করি রোমন্থন

জ্যোতির্ময় নন্দী সাহিত্য সংগ্রহশালা

দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ-এ দীর্ঘ ৪ দশক ধরে প্রকাশিত মূল রচনার অবিকল সংরক্ষণ

ওয়েবসাইটের মূল পাতায় যান →

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)