Poemঅনুবাদকবিতাসাহিত্য

কাহলিল জিব্রানের কবিতা: প্রেমের চতুর্বিংশতি সঙ্গীত

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
৮ আগস্ট, ২০২১
পড়ার সময়: 3 মিনিট
শ্রবণ করুন (Listen with Voice Reader)

Text-to-Speech Voice Reader

বাংলা / EN

সাহিত্যকর্মটি অডিওতে শুনুন (Listen to this literary work)

আমি প্রেমিকের চোখ, আর আত্মার
মদিরা, আর হৃদয়ের পুষ্টি।
আমি একটি গোলাপ। আমার হৃদয় ঊষালগ্নে খুলে যায় আর
কুমারীকন্যা আমাকে চুম্বন করে রাখে
তার স্তনের উপর।

আমি প্রকৃত সৌভাগ্যের গৃহ, এবং উৎস
আনন্দের, এবং প্রারম্ভ
শান্তি ও স্বস্তির। আমি মৃদু হাসি তার
সৌন্দর্যের ঠোঁটে। যৌবন যখন আমাকে
পরিগ্রহ করে তার শ্রমক্লান্তি ভুলে যায়, আর তার
সমগ্র জীবন হয়ে ওঠে মধুর স্বপ্নের বাস্তবতা।

আমি কবির উল্লাস,
আর শিল্পীর প্রতিভাস,
আর সঙ্গীতজ্ঞের অনুপ্রেরণা।

আমি শিশুর হৃদয়ে এক পবিত্র মন্দির,
জননী যেখানে পূজা করে।

হৃদয়ের আর্তনাদে আমি সাড়া দিই; দাবি পরিহার করি;
আমার পূর্ণতা অনুসরণ করে হৃদয়ের কামনাকে;
কণ্ঠস্বরে উচ্চারিত ফাঁকা দাবি এড়িয়ে।

ইভের মধ্যে দিয়ে আমি আবির্ভূত হয়েছিলাম আদমের কাছে
আর বহিষ্কারই ছিলো তার নিয়তি;
তবুও নিজের স্বরূপ আমি উন্মোচন করেছিলাম সলোমনের কাছে, আর
সে আমার উপস্থিতি থেকে টেনে নিয়েছিলো জ্ঞান।

হেলেনের দিকে চেয়ে হেসেছিলাম এবং সে ট্রয়কে ধ্বংস করে দিলো;
তবুও আমি ক্লিয়োপেট্রার মাথায় পরিয়ে দিয়েছিলাম মুকুট এবং
শান্তি নেমে এসেছিলো নীলনদের উপত্যকায়।

আমি যুগান্তরের মতো — নির্মাণ করছি বর্তমান
আর ধ্বংস করছি ভবিষ্যতকে;
আমি এক দেবতার মতো, যে সৃষ্টি আর ধ্বংস দুই-ই করে;
ভায়োলেট ফুলের নিঃশ্বাসের চেয়েও মিষ্টি আমি;
গর্জ্যমান ঝড়ের চেয়েও হিংস্র।

শুধুমাত্র উপহার দিয়ে আমাকে প্রলুব্ধ করা যায় না;
বিচ্ছেদ আমাকে করে না হতাশ;
দারিদ্র্য আমাকে তাড়া করে না;
ঈর্ষা প্রমাণ করে না আমার সচেতনতা;
উন্মত্ততা সাক্ষ্য দেয় না আমার উপস্থিতির।

অনুসন্ধিৎসুরা শোনো, আমিই সত্য, সনির্বন্ধ সত্য;
এবং আমাকে তোমার অনুসন্ধান, গ্রহণ ও রক্ষণই
নির্ধারণ করে আমার আচরণ।

মূল কবিতা–
SONG OF LOVE XXIV

I am the lover’s eyes, and the spirit’s
Wine, and the heart’s nourishment.
I am a rose. My heart opens at dawn and
The virgin kisses me and places me
Upon her breast.

I am the house of true fortune, and the
Origin of pleasure, and the beginning
Of peace and tranquility. I am the gentle
Smile upon his lips of beauty. When youth
Overtakes me he forgets his toil, and his
Whole life becomes reality of sweet dreams.

I am the poet’s elation,
And the artist’s revelation,
And the musician’s inspiration.

I am a sacred shrine in the heart of a
Child, adored by a merciful mother.

I appear to a heart’s cry; I shun a demand;
My fullness pursues the heart’s desire;
It shuns the empty claim of the voice.

I appeared to Adam through Eve
And exile was his lot;
Yet I revealed myself to Solomon, and
He drew wisdom from my presence.

I smiled at Helena and she destroyed Tarwada;
Yet I crowned Cleopatra and peace dominated
The Valley of the Nile.

I am like the ages — building today
And destroying tomorrow;
I am like a god, who creates and ruins;
I am sweeter than a violet’s sigh;
I am more violent than a raging tempest.

Gifts alone do not entice me;
Parting does not discourage me;
Poverty does not chase me;
Jealousy does not prove my awareness;
Madness does not evidence my presence.

Oh seekers, I am Truth, beseeching Truth;
And your Truth in seeking and receiving
And protecting me shall determine my
Behavior.

………………………………………………………………………………………………………………………………..

ফিচার্ড ছবি: Songs of Love; oil-painting by Leonid Afremov

জ্যোতির্ময় নন্দী সাহিত্য সংগ্রহশালা

দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ-এ দীর্ঘ ৪ দশক ধরে প্রকাশিত মূল রচনার অবিকল সংরক্ষণ

ওয়েবসাইটের মূল পাতায় যান →

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)