Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
ব্রিটিশ কবি এবং চিত্রশিল্পী অ্যাড্রিয়ান হেনরি ছিলেন ‘লিভারপুল সিন’ (Liverpool Scene) নামের কবিতা-রক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, এবং ‘লিভারপুল কবিকুল’ নামে প্রসিদ্ধদের মধ্যমণি।
গত শতকের ষাটের দশকে যখন লিভারপুল থেকে উত্থান ঘটে বিশ্ব নাড়া দেয়া পপ সঙ্গীত গোষ্ঠী ‘বিটলস’-এর। তারই পাশাপাশি মার্সি নদীর তীরের এ শহরে প্রতিষ্ঠিত হয়েছিলো কবিতা এবং রক সঙ্গীতের সমন্বিত রূপের স্রষ্টা লিভারপুল সিনের। হেনরি এবং এ গ্রুপের অন্য দুই কবি ব্রায়ান প্যাটেন এবং রজার ম্যাকগফের কবিতা-গানের সংকলন ‘দা মার্সি সাউন্ড’ একসময় বিশ্ব জুড়ে বেস্ট সেলারে পরিণত হয়েছিলো।
লিভারপুল সিনে এ ছাড়াও ছিলেন পিট ব্রাউন, স্পাইক হকিনস এবং হেনরি গ্রাহাম। এঁরা সবাই মিলে লিভারপুল কবিকুল নামে খ্যাত। ১৯৬৭-তে তাঁরা প্রতিষ্ঠা করেন ‘Poetry in Music’ গ্রুপ।
বাংলাদেশের কবিতায় লিভারপুল কবিদের প্রভাব পড়েছিল তাৎক্ষণিকভাবে। গত শতকের ষাটের দশকের শেষ দিকে শামসুর রাহমানের কবিতার বিষয়বস্তু ও ভাষায় একটা যে বিশাল পরিবর্তন আসে, যার পেছনে, তৎকালীন সামাজিক রাজনৈতিক আলোড়ন আন্দোলনজনিত কার্যকরণ ছাড়াও, লিভারপুল কবিদের প্রভাব প্রবল ছিল বলেই মনে করা হয়। শহীদ কাদরী, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ প্রমুখের অনেক কবিতায়ও লিভারপুল কবিদের কবিতার প্রচ্ছায়া, সরাসরি অনুকৃতি এবং বাচনভঙ্গির সচেষ্ট অনুসরণ লক্ষ করা যায়। যেমন– অ্যাড্রিয়ান হেনরির ‘Don’t worry/Everything’s going to be All Right’ কবিতার সরাসরি অনুকৃতি শহীদ কাদরীর ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কবিতাটি।
অ্যাড্রিয়ান হেনরির জন্ম ১৯৩২-এর ১০ এপ্রিল যুক্তরাজ্যের বার্কেনহেডে, এবং মৃত্যু তাঁর প্রিয় শহর লিভারপুলে ২০০০-এর ২০ ডিসেম্বর।
হেনরির দুটো কবিতা এখানে তুলে ধরা হলো, বাংলা অনুবাদসহ। প্রথম কবিতা Tonight at Noon-এ টুকরো টুকরো চিত্রে বিদ্ধৃত রয়েছে সমকালীন বিশ্ব। এই একই নামের যে-কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত, সেটাও একসময় তুমুল জনপ্রিয় হয়েছিলো।
দ্বিতীয় কবিতা Me’র কবিতা পদবাচ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন। তবে এ কবিতায় যে-নামগুলো তুলে ধরা হয়েছে তাঁরা পশ্চিমা বিশ্বের শিল্প, কাব্য, সাহিত্য, রাজনীতি, দর্শন সবকিছুর প্রতিভূ। এঁদেরকে এবং এঁদের কাজকে না জেনে নিজেকে বোদ্ধা বা বুদ্ধিজীবী দাবি করা শুধু তখন কেন, এখনও অসম্ভব। অ্যাড্রিয়ান হেনরির চরম শক্তিশালী ‘অহং’-এর পরিচয় মিলে যখন এই মহাতারকাদের তালিকার সবশেষে নিজেকে যুক্ত করেন।
১.
TONIGHT AT NOON
(for Charles Mingus and the Clayton Squares)
Tonight at noon
Supermarkets will advertise 3d EXTRA on everything
Tonight at noon
Children from happy families will be sent to live in a home
Elephants will tell each other human jokes
America will declare peace on Russia
World War I generals will sell poppies in the streets on November 11th
The first daffodils of autumn will appear
When the leaves fall upwards to the trees
Tonight at noon
Pigeons will hunt cats through city backyards
Hitler will tell us to fight on the beaches and on the landing fields
A tunnel full of water will be built under Liverpool
Pigs will be sighted flying in formation over Woolton
and Nelson will not only get his eye back but his arm as well
White Americans will demonstrate for equal rights
in front of the Black House
And the Monster has just created Dr Frankenstein
Girls in bikinis are moonbathing
Folksongs are being sung by real folk
Art galleries are closed to people over 21
Poets get their poems in the Top 20
Politicians are elected to insane asylums
There’s jobs for everyone and nobody wants them
In back alleys everywhere teenage lovers are kissing
in broad daylight
In forgotten graveyards the dead will quietly bury the living
and
You will tell me you love me
Tonight at noon.
আজ মাঝরাতে
(চার্লস মিঙ্গাস ও ক্লেটন স্কোয়ারস-এর জন্যে)
আজ মাঝরাতে
সুপারমার্কেটগুলো থ্রিডি এক্সট্রা বিজ্ঞাপন দেবে সবকিছুর জন্যে
আজ মাঝরাতে
সুখী পরিবারের সন্তানদের পাঠানো হবে শিশুনিবাসে
হাতিরা পরস্পরকে বলবে নানান মানুষি কৌতুক
আমেরিকা শান্তি ঘোষণা করবে রাশিয়ার সঙ্গে
প্রথম বিশ্বযুদ্ধের জেনারেলরা রাস্তায় রাস্তায় আফিম বেচবে ১১ নভেম্বর
দেখা দেবে শরতের প্রথম ড্যাফোডিল
যখন পাতারা ঝরবে ওপরে গাছের দিকে
আজ মাঝরাতে
পায়রারা বেড়াল শিকার করবে শহরের বাড়িগুলোর পেছনের উঠোনে
হিটলার আমাদের বলবে সৈকত আর অবতরণক্ষেত্রগুলোতে লড়াই করতে
লিভারপুলে মাটির নিচে বানানো হবে জলে ভরা টানেল
শুয়োরছানাদের দেখা যাবে উলটনের ওপর দিয়ে ঝাঁক বেঁধে উড়তে
এবং নেলসন শুধু তাঁর চোখ নয়, হাতও ফিরে পাবেন
হোয়াইট আমেরিকানরা সমঅধিকারের জন্যে সমাবেশ করবে
ব্ল্যাক হাউসের সামনে
এবং দানবটাকে এইমাত্র বানালেন ড. ফ্র্যাঙ্কেনস্টাইন
বিকিনি পরা মেয়েগুলো চন্দ্রস্নান করছে
সত্যিকারের লোকরা গাইছে লোকগীতি
আর্ট গ্যালারিগুলো বন্ধ একুশোর্ধ্ব বয়সীদের জন্যে
কবিরা তাদের কবিতা পাচ্ছে টপ টুয়েন্টিতে
রাজনীতিকরা নির্বাচিত হচ্ছে পাগলা গারদে
সবার জন্যেই চাকরি আছে অথচ কেউ ওগুলো চাইছে না
পেছনের গলিগুলোতে সর্বত্র তরুণ প্রেমিক-প্রেমিকারা চুমু খাচ্ছে
প্রকাশ্য দিবালোকে
ভুলে যাওয়া কবরস্থানগুলোতে মৃতেরা চুপচাপ কবর দেবে জীবিতদের
এবং
তুমি বলবে আমাকে ভালোবাসো
আজ মাঝরাতে
ME
If you weren’t you, who would you like to be?
Paul McCartney Gustav Mahler
Alfred Jarry John Coltrane
Charlie Mingus Claude Debussy
Wordsworth Monet Bach and Blake
Charlie Parker Pierre Bonnard
Leonardo Bessie Smith
Fidel Castro Jackson Pollock
Gaudi Milton Munch and Berg
Belà Bartók Henri Rousseau
Rauschenberg and Jasper Johns
Lukas Cranach Shostakovich
Kropotkin Ringo George and John
William Burroughs Francis Bacon
Dylan Thomas Luther King
H. P. Lovecraft T. S. Eliot
D. H. Lawrence Roland Kirk
Salvatore Giuliano
Andy Warhol Paul Uzanne
Kafka Camus Ensor Rothko
Jacques Prévert and Manfred Mann
Marx Dostoevsky
Bakunin Ray Bradbury
Miles Davis Trotsky
Stravinsky and Poe
Danilo Dolci Napoleon Solo
St John of the Cross and
The Marquis de Sade
Charles Rennie Mackintosh
Rimbaud Claes Oldenburg
Adrian Mitchell and Marcel Duchamp
James Joyce and Hemingway
Hitchcock and Bunuel
Donald McKinlay Thelonius Monk
Alfred, Lord Tennyson
Matthias Grunewald
Philip Jones Grifths and Roger McGough
Guillaume Apollinaire
Cannonball Adderley
René Magritte
Hieronymus Bosch
Stéphane Mallarmé and Alfred de Vigny
Ernst Mayakovsky and Nicolas de Stael
Hindemith Mick Jagger Durer and Schwitters
Garcia Lorca
and
last of all
me.
আমি
তুমি যদি তোমার মতো না হও, তবে কার মতো হবে?
পল ম্যাকার্টনি গুস্তাভ মাহ্লার
আলফ্রেড জ্যারি জন কলট্রেইন
চার্লি মিঙ্গাস ক্লদ দেব্যুসি
ওয়ার্ডসওয়ার্থ মনে বাখ্ আর ব্লেইক
চার্লি পার্কার পিয়ের বোনার
লিওনার্দো বেসি স্মিথ
ফিদেল কাস্ত্র জ্যাকসন পোলক
গওদি মিল্টন মুঙ্ক আর বার্গ
বেলা বার্তোক অঁরি রুসো
রশেনবার্গ আর জ্যাসপার জোন্স
ল্যুকাস ক্রানাখ শস্তাকোবিচ
ক্রপোৎকিন রিঙ্গো জর্জ ও জন
উইলিয়াম বারোস ফ্রান্সিস বেকন
ডিলান টমাস লুথার কিং
এইচ. পি. লাভক্রাফ্ট্ টি. এস. এলিয়ট
ডি. এইচ. লরেন্স রোন্যাল্ড কার্ক
সালভাতোর গ্যুলিয়ানো
অ্যান্ডি ওয়ারহল পল উ্যজান
কাফকা কামু এনসর রথকো
জ্যাক প্রিভ্যার আর মানফ্রেড মান
মার্ক্স দস্তয়োভস্কি
বাকুনিন রে ব্রেডব্যুরি
মাইল্স্ ডেভিস ত্রোৎস্কি
স্ত্রাবিনস্কি আর পো
দানিলো দোল্চি ন্যাপোলিয়ঁ সোলো
সেন্ট জন অব দা ক্রস আর
দা মার্কি দ্য সাদ
শার্ল রেনি ম্যাকিনটোশ
র্যাঁম্বো ক্ল্যাস ওল্ডেনবুর্গ
অ্যাড্রিয়ান মিচেল আর মার্সেল দুশঁ
জেমস জয়েস আর হেমিংওয়ে
হিচকক আর ব্যুনুয়েল
ডোন্যাল্ড ম্যাককিনলে থেলোনিয়াস মুঙ্
আলফ্রেড, লর্ড টেনিসন
ম্যাথিয়াস গ্রুনভাল্ড
ফিলিপ জোন্স গ্রিফিথস আর রজার ম্যাকগাফ
গিয়োম অ্যাপোলিন্যার
ক্যাননবল অ্যাডারলে
র্যোনে মাগরিৎ
হিয়েরন্যুমাস বশ্
স্তেফান ম্যালার্মে আর আলফ্রেড দ্য ভিনি
এর্নস্ত্ মায়াকোব্স্কি আর নিকোলা দ্য অ্যাস্তায়েল
হিন্ডেমিট্ মিক্ জ্যাগার ডুরার আর শুইটার্স
গার্সিয়া লোরকা
আর
সবশেষে
আমি।