Poemসাহিত্য

শ্রীমতী সরোজিনী

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
৫ জুন, ২০২৩
পড়ার সময়: 1 মিনিট
শ্রবণ করুন (Listen with Voice Reader)

Text-to-Speech Voice Reader

বাংলা / EN

সাহিত্যকর্মটি অডিওতে শুনুন (Listen to this literary work)

শ্রীমতী সরোজিনী
তোমারে আমি চিনি
তোমার সাথে অতীতে কত
হৃদয় বিকিকিনি

হয়েছে, সেই স্মৃতি
জাগিয়ে রাখে তিথি
অতন্দ্র চন্দ্রমার ছায়ায়
কত যে প্রেম প্রীতি

মানস সরসীতে
দেখেছি আরশিতে
লীলা তোমার লীলাবতী
নীরবে নিভৃতে

না রেখে কোনো দাবি
আজকে শুধু ভাবি
পাবো কোথায় গত দিনে
ফিরে যাওয়ার চাবি

শ্রীমতী সরোজিনী
হৃদয় নিলে জিনি
বাজালে সুর মোহমধুর
রিনিকি রিনিঝিনিনি

সে সুর আজো এ মনে
বাজিয়া যায় কেমনে
ভেবে ভেবেই যায় বেলা
জীবন পরিক্রমণে

তোমারে আমি চিনি
শ্রীমতী সরোজিনী
বুকের মাঝে বহতা নদী
গভীর গরজিনী

দুপুর ১২:৩৭
০৫.০৬.২০২৩
চট্টগ্রাম

জ্যোতির্ময় নন্দী সাহিত্য সংগ্রহশালা

দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ-এ দীর্ঘ ৪ দশক ধরে প্রকাশিত মূল রচনার অবিকল সংরক্ষণ

ওয়েবসাইটের মূল পাতায় যান →

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)