Poemসাহিত্য

ভরা কটাল, মরা কটাল

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
৫ জুন, ২০২৩
পড়ার সময়: 1 মিনিট
শ্রবণ করুন (Listen with Voice Reader)

Text-to-Speech Voice Reader

বাংলা / EN

সাহিত্যকর্মটি অডিওতে শুনুন (Listen to this literary work)

তোমার তখন ভরা কটাল
তাই তার মরা কটাল খেয়াল করোনি
তোমার উপচে পড়া জলরাশিতে
তার যত অপূর্ণতা পূর্ণ করে দিয়েছো

এখন যখন তোমার নিজেরই ভাটির টান
তখন বড় চোখে পড়ে যায় তার
জল সরে যাওয়া খাঁ খাঁ বুক, নুড়ি পাথর
নতুন করে যেখানে জোয়ার জাগার
কোনো আশা নেই
কোনো আশ্রয় নেই উচ্ছ¡সিত
কোনো জলধারার

তবুও তোমার মোহ কাটে না
লুকোনো কোনো ফল্গুধারার আশায়
তুমি তার শুকনো বালি খুঁড়তে থাকো
খুঁড়তেই থাকো…

এক আঁজলা জল যদি মিলে যায়
চোখ দুটো ধুয়ে নিতে
শেষ বারের মতো

সকাল ০৮:৪৯
০৫.০৬.২০২৩
চট্টগ্রাম

জ্যোতির্ময় নন্দী সাহিত্য সংগ্রহশালা

দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ-এ দীর্ঘ ৪ দশক ধরে প্রকাশিত মূল রচনার অবিকল সংরক্ষণ

ওয়েবসাইটের মূল পাতায় যান →

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)