এ জীবনে ভালোবাসা চাও যতটুকু
পাবে তার ঠিক সিকি কিংবা আধখানা।
ঘৃণা কিন্তু না চাইতে ভরে দেবে করপুট,
তিরস্কারে ভুলে যাবে পুরস্কারের সাধখানা।
এ হিসেব আগেভাগে যদি বুঝে নাও
সার্থক জনম তোমার জন্মেছো এ দেশে।
বিনিময়ে কিছু না পাওয়ার আশা যদি রাখো
সার্থক জীবন তোমার শূন্যতা ভালোবেসে।
হাতের দু মুঠো ভরে নিয়ে যাই ঘৃণা।
প্রেম নামে বিপণি বিতান আমি চিনিয়াছি–
চাঁদের উল্টোপিঠ দেখিয়াছি কিনা…!