Poemকবিতাসাহিত্য

কবি

Jyotirmoy Nandy
Jyotirmoy Nandy (জ্যোতির্ময় নন্দী)সাংবাদিক, লেখক ও অনুবাদক
৭ আগস্ট, ২০২১
পড়ার সময়: 1 মিনিট
শ্রবণ করুন (Listen with Voice Reader)

Text-to-Speech Voice Reader

বাংলা / EN

সাহিত্যকর্মটি অডিওতে শুনুন (Listen to this literary work)

সে নিজেই তার মুখাগ্নি করে চিতায় চড়িয়েছে

দাউ দাউ করে আগুন জ্বলছে
পুড়ছে তার অঙ্গপ্রত্যঙ্গ

প্রচণ্ড উত্তাপে গলে যাচ্ছে
চোখের মণি
নধর হৃৎপিণ্ড
রসালো ফুসফুস

ফেটে ছড়িয়ে যাচ্ছে
মাথার ঘিলু
হাড়ের মজ্জা

আর এই নির্মম দহনযজ্ঞ
দেখতে দেখতে সে-ই মেতেছে
হাহাকারে বিলাপে রোদনে

সবাই বলছে
এগুলো তার কবিতা

এসব আত্মদহনজনিত শোকগাথা…

…………………………………………………………………………………….

ছবি: ‘দহমান’ ; শিল্পী; জ্যোতি সাহি (ভারত)

জ্যোতির্ময় নন্দী সাহিত্য সংগ্রহশালা

দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশ-এ দীর্ঘ ৪ দশক ধরে প্রকাশিত মূল রচনার অবিকল সংরক্ষণ

ওয়েবসাইটের মূল পাতায় যান →

আরও প্রাসঙ্গিক রচনা (Related Works)